سُورَةُ ٱلْفَاتِحَةِ

Al-Faatihaসূচনা

মাক্কী
7টি আয়াত~1 মিনিট

পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাতে পঠিত এই সুরাটি “কুরআনের জননী” নামে পরিচিত এবং এটি বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সংলাপের মতো পঠিত হয়।

1:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

1:2

ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

1:3

ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

1:4

مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ

যিনি বিচার দিনের মালিক।

1:5

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

1:6

ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

আমাদেরকে সরল পথ দেখাও,

1:7

صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ

সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।