سُورَةُ القَارِعَةِ

Al-Qaari'aমহাবিপদ

মাক্কী
11টি আয়াত~2 মিনিট

কিয়ামতের দিনকে “মহাসংঘর্ষময় বিপর্যয়” নাম দেয় এবং প্রতিটি জীবনকে পাল্লায় ওজন করে—সৎকর্মে ভারী, নয়তো মারাত্মকভাবে হালকা।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

101:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلْقَارِعَةُ

করাঘাতকারী,

101:2

مَا ٱلْقَارِعَةُ

করাঘাতকারী কি?

101:3

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ

করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?

101:4

يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ

যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত

101:5

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ

এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।

101:6

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ

অতএব যার পাল্লা ভারী হবে,

101:7

فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ

সে সুখীজীবন যাপন করবে।

101:8

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ

আর যার পাল্লা হালকা হবে,

101:9

فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ

তার ঠিকানা হবে হাবিয়া।

101:10

وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ

আপনি জানেন তা কি?

101:11

نَارٌ حَامِيَةٌۢ

প্রজ্জ্বলিত অগ্নি!

সূরা Al-Qaari'a সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-Qaari'a-এ কতটি আয়াত আছে?
সূরা Al-Qaari'a (মহাবিপদ) কুরআনের 101তম অধ্যায় এবং এতে 11টি আয়াত রয়েছে।
সূরা Al-Qaari'a কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-Qaari'a একটি মাক্কী সূরা, কুরআনের 101তম অধ্যায়।
সূরা Al-Qaari'a কী সম্পর্কে?
কিয়ামতের দিনকে “মহাসংঘর্ষময় বিপর্যয়” নাম দেয় এবং প্রতিটি জীবনকে পাল্লায় ওজন করে—সৎকর্মে ভারী, নয়তো মারাত্মকভাবে হালকা।