سُورَةُ التَّكَاثُرِ

At-Takaathurপ্রাচুর্যের প্রতিযোগিতা

মাক্কী
8টি আয়াত~2 মিনিট

আরও আরও জমানোর অন্তহীন প্রতিযোগিতাকে ভর্ৎসনা করে, এমন এক বিভ্রান্তি যা “কবর পরিদর্শন করা পর্যন্ত” স্থায়ী হয় ()।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

102:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ

প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,

102:2

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ

এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।

102:3

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

102:4

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

102:5

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ

কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।

102:6

لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ

তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,

102:7

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ

অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,

102:8

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ

এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

সূরা At-Takaathur সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা At-Takaathur-এ কতটি আয়াত আছে?
সূরা At-Takaathur (প্রাচুর্যের প্রতিযোগিতা) কুরআনের 102তম অধ্যায় এবং এতে 8টি আয়াত রয়েছে।
সূরা At-Takaathur কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা At-Takaathur একটি মাক্কী সূরা, কুরআনের 102তম অধ্যায়।
সূরা At-Takaathur কী সম্পর্কে?
আরও আরও জমানোর অন্তহীন প্রতিযোগিতাকে ভর্ৎসনা করে, এমন এক বিভ্রান্তি যা “কবর পরিদর্শন করা পর্যন্ত” স্থায়ী হয় (102:1–2)।