سُورَةُ الهُمَزَةِ

Al-Humazaনিন্দুক

মাক্কী
9টি আয়াত~2 মিনিট

সেই পরনিন্দুক ও গিবতকারীর নিন্দা করে যে সম্পদ পুঞ্জীভূত করে, ভাবে যে তা তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

104:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَيْلٌۭ لِّكُلِّ هُمَزَةٍۢ لُّمَزَةٍ

প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,

104:2

ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ

যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে

104:3

يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ

সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!

104:4

كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ

কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।

104:5

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ

আপনি কি জানেন, পিষ্টকারী কি?

104:6

نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ

এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,

104:7

ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ

যা হৃদয় পর্যন্ত পৌছবে।

104:8

إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌۭ

এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,

104:9

فِى عَمَدٍۢ مُّمَدَّدَةٍۭ

লম্বা লম্বা খুঁটিতে।

সূরা Al-Humaza সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-Humaza-এ কতটি আয়াত আছে?
সূরা Al-Humaza (নিন্দুক) কুরআনের 104তম অধ্যায় এবং এতে 9টি আয়াত রয়েছে।
সূরা Al-Humaza কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-Humaza একটি মাক্কী সূরা, কুরআনের 104তম অধ্যায়।
সূরা Al-Humaza কী সম্পর্কে?
সেই পরনিন্দুক ও গিবতকারীর নিন্দা করে যে সম্পদ পুঞ্জীভূত করে, ভাবে যে তা তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে।