إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلصَّٰبِـِٔينَ وَٱلنَّصَٰرَىٰ وَٱلْمَجُوسَ وَٱلَّذِينَ أَشْرَكُوٓا۟ إِنَّ ٱللَّهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ
সূরা Al-Hajj
তাফসীর 22:17
(আরবী) এর বর্ণনা মতভেদসহ সূরায়ে বাকারার তাফসীরে গত হয়েছে। এখানে মহান আল্লাহ বলছেন যে, এই বিভিন্ন ধর্মাবলম্বীদের ফায়সালা কিয়ামতের দিন পরিষ্কারভাবে হয়ে যাবে। তিনি ঈমানদারদেরকে জান্নাত দিবেন এবং কাফিরদেরকে জাহান্নামে প্রবিষ্ট করবেন। সবারই কথা ও কাজ, প্রকাশ্য ও গোপনীয় সবকিছুই তার কাছে প্রকাশমান।