سُورَةُ المَعَارِجِ

Al-Ma'aarijঊর্ধ্বগামী সোপানসমূহ

মাক্কী
44টি আয়াত~9 মিনিট

এমন এক দিনের বর্ণনা দেয় যার পরিমাণ “পঞ্চাশ হাজার বছর,” এবং ফেরেশতা ও রূহের আল্লাহর দিকে ঊর্ধ্বগমনের কথা বলে ()।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

70:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍۢ وَاقِعٍۢ

একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত-

70:2

لِّلْكَٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌۭ

কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।

70:3

مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ

তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।

70:4

تَعْرُجُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍۢ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍۢ

ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।

70:5

فَٱصْبِرْ صَبْرًۭا جَمِيلًا

অতএব, আপনি উত্তম সবর করুন।

70:6

إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًۭا

তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে,

70:7

وَنَرَىٰهُ قَرِيبًۭا

আর আমি একে আসন্ন দেখছি।

70:8

يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ

সেদিন আকাশ হবে গলিত তামার মত।

70:9

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ

এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,

70:10

وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًۭا

বন্ধু বন্ধুর খবর নিবে না।

70:11

يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ

যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,

70:12

وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ

তার স্ত্রীকে, তার ভ্রাতাকে,

70:13

وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ

তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।

70:14

وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا ثُمَّ يُنجِيهِ

এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে।

70:15

كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰ

কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি।

70:16

نَزَّاعَةًۭ لِّلشَّوَىٰ

যা চামড়া তুলে দিবে।

70:17

تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ

সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।

70:18

وَجَمَعَ فَأَوْعَىٰٓ

সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল।

70:19

۞ إِنَّ ٱلْإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا

মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।

70:20

إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًۭا

যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে।

70:21

وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا

আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।

70:22

إِلَّا ٱلْمُصَلِّينَ

তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী।

70:23

ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ

যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে।

70:24

وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّۭ مَّعْلُومٌۭ

এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে

70:25

لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ

যাঞ্ছাকারী ও বঞ্চিতের

70:26

وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ

এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

70:27

وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ

এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত।

70:28

إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍۢ

নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।

70:29

وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَٰفِظُونَ

এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে

70:30

إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ

কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না।

70:31

فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ

অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।

70:32

وَٱلَّذِينَ هُمْ لِأَمَٰنَٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ

এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে

70:33

وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمْ قَآئِمُونَ

এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান

70:34

وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ

এবং যারা তাদের নামাযে যত্নবান,

70:35

أُو۟لَٰٓئِكَ فِى جَنَّٰتٍۢ مُّكْرَمُونَ

তারাই জান্নাতে সম্মানিত হবে।

70:36

فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ

অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।

70:37

عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ

ডান ও বামদিক থেকে দলে দলে।

70:38

أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍۢ

তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে?

70:39

كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَٰهُم مِّمَّا يَعْلَمُونَ

কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।

70:40

فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَٰرِقِ وَٱلْمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ

আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!

70:41

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًۭا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ

তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।

70:42

فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ

অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।

70:43

يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًۭا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍۢ يُوفِضُونَ

সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।

70:44

خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌۭ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ

তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।

সূরা Al-Ma'aarij সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-Ma'aarij-এ কতটি আয়াত আছে?
সূরা Al-Ma'aarij (ঊর্ধ্বগামী সোপানসমূহ) কুরআনের 70তম অধ্যায় এবং এতে 44টি আয়াত রয়েছে।
সূরা Al-Ma'aarij কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-Ma'aarij একটি মাক্কী সূরা, কুরআনের 70তম অধ্যায়।
সূরা Al-Ma'aarij কী সম্পর্কে?
এমন এক দিনের বর্ণনা দেয় যার পরিমাণ “পঞ্চাশ হাজার বছর,” এবং ফেরেশতা ও রূহের আল্লাহর দিকে ঊর্ধ্বগমনের কথা বলে (70:4)।