سُورَةُ القِيَامَةِ

Al-Qiyaamaকিয়ামত

মাক্কী
40টি আয়াত~8 মিনিট

যুক্তি দেয় যে যে আল্লাহ মৃতকে পুনরুজ্জীবিত করবেন তিনি তাদের আঙুলের ডগা পর্যন্ত, তার অনন্য রেখাসমেত, পুনর্গঠন করতে সক্ষম ()।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

75:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِ

আমি শপথ করি কেয়ামত দিবসের,

75:2

وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ

আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়-

75:3

أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ

মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না?

75:4

بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ

পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।

75:5

بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ

বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়

75:6

يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِ

সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?

75:7

فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ

যখন দৃষ্টি চমকে যাবে,

75:8

وَخَسَفَ ٱلْقَمَرُ

চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।

75:9

وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ

এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে-

75:10

يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ

সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ?

75:11

كَلَّا لَا وَزَرَ

না কোথাও আশ্রয়স্থল নেই।

75:12

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ

আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।

75:13

يُنَبَّؤُا۟ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।

75:14

بَلِ ٱلْإِنسَٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌۭ

বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।

75:15

وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ

যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।

75:16

لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ

তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।

75:17

إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ

এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।

75:18

فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ

অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।

75:19

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ

এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।

75:20

كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ

কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস

75:21

وَتَذَرُونَ ٱلْءَاخِرَةَ

এবং পরকালকে উপেক্ষা কর।

75:22

وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاضِرَةٌ

সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।

75:23

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌۭ

তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।

75:24

وَوُجُوهٌۭ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌۭ

আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।

75:25

تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌۭ

তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।

75:26

كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ

কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।

75:27

وَقِيلَ مَنْ ۜ رَاقٍۢ

এবং বলা হবে, কে ঝাড়বে

75:28

وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ

এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।

75:29

وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।

75:30

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ

সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।

75:31

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;

75:32

وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।

75:33

ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ

অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।

75:34

أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।

75:35

ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ

অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।

75:36

أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَن يُتْرَكَ سُدًى

মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?

75:37

أَلَمْ يَكُ نُطْفَةًۭ مِّن مَّنِىٍّۢ يُمْنَىٰ

সে কি স্খলিত বীর্য ছিল না?

75:38

ثُمَّ كَانَ عَلَقَةًۭ فَخَلَقَ فَسَوَّىٰ

অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।

75:39

فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ

অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।

75:40

أَلَيْسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْۦِىَ ٱلْمَوْتَىٰ

তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?

সূরা Al-Qiyaama সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-Qiyaama-এ কতটি আয়াত আছে?
সূরা Al-Qiyaama (কিয়ামত) কুরআনের 75তম অধ্যায় এবং এতে 40টি আয়াত রয়েছে।
সূরা Al-Qiyaama কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-Qiyaama একটি মাক্কী সূরা, কুরআনের 75তম অধ্যায়।
সূরা Al-Qiyaama কী সম্পর্কে?
যুক্তি দেয় যে যে আল্লাহ মৃতকে পুনরুজ্জীবিত করবেন তিনি তাদের আঙুলের ডগা পর্যন্ত, তার অনন্য রেখাসমেত, পুনর্গঠন করতে সক্ষম (75:4)।