سُورَةُ الانفِطَارِ

Al-Infitaarবিদীর্ণ হওয়া

মাক্কী
19টি আয়াত~4 মিনিট

আকাশ বিদীর্ণ হওয়ার বর্ণনা দেয় এবং প্রতিটি মানবিক কর্ম লিপিবদ্ধকারী সম্মানিত, সতর্ক ফেরেশতাদের কথা স্মরণ করিয়ে দেয়।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

82:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ

যখন আকাশ বিদীর্ণ হবে,

82:2

وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ

যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,

82:3

وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ

যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,

82:4

وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ

এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,

82:5

عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ

তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।

82:6

يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?

82:7

ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

82:8

فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ

যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।

82:9

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।

82:10

وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ

অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।

82:11

كِرَامًۭا كَٰتِبِينَ

সম্মানিত আমল লেখকবৃন্দ।

82:12

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

তারা জানে যা তোমরা কর।

82:13

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍۢ

সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।

82:14

وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍۢ

এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;

82:15

يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ

তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।

82:16

وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ

তারা সেখান থেকে পৃথক হবে না।

82:17

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

আপনি জানেন, বিচার দিবস কি?

82:18

ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?

82:19

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌۭ لِّنَفْسٍۢ شَيْـًۭٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍۢ لِّلَّهِ

যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।

সূরা Al-Infitaar সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-Infitaar-এ কতটি আয়াত আছে?
সূরা Al-Infitaar (বিদীর্ণ হওয়া) কুরআনের 82তম অধ্যায় এবং এতে 19টি আয়াত রয়েছে।
সূরা Al-Infitaar কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-Infitaar একটি মাক্কী সূরা, কুরআনের 82তম অধ্যায়।
সূরা Al-Infitaar কী সম্পর্কে?
আকাশ বিদীর্ণ হওয়ার বর্ণনা দেয় এবং প্রতিটি মানবিক কর্ম লিপিবদ্ধকারী সম্মানিত, সতর্ক ফেরেশতাদের কথা স্মরণ করিয়ে দেয়।