سُورَةُ المُطَفِّفِينَ

Al-Mutaffifinপ্রতারণা

মাক্কী
36টি আয়াত~7 মিনিট

সেই প্রতারকদের নিন্দা করে যারা নিজেদের জন্য পূর্ণ মাপ দাবি করে কিন্তু অন্যদের ওজন ও মাপ দেওয়ার সময় কম দেয়।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

83:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَيْلٌۭ لِّلْمُطَفِّفِينَ

যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,

83:2

ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ

যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়

83:3

وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ

এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।

83:4

أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ

তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।

83:5

لِيَوْمٍ عَظِيمٍۢ

সেই মহাদিবসে,

83:6

يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ

যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।

83:7

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍۢ

এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।

83:8

وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌۭ

আপনি জানেন, সিজ্জীন কি?

83:9

كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ

এটা লিপিবদ্ধ খাতা।

83:10

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,

83:11

ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ

যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।

83:12

وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ

প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।

83:13

إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ

তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।

83:14

كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ

কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।

83:15

كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍۢ لَّمَحْجُوبُونَ

কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।

83:16

ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ

অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।

83:17

ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।

83:18

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ

কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।

83:19

وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ

আপনি জানেন ইল্লিয়্যীন কি?

83:20

كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ

এটা লিপিবদ্ধ খাতা।

83:21

يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ

আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।

83:22

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ

নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,

83:23

عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ

সিংহাসনে বসে অবলোকন করবে।

83:24

تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ

আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।

83:25

يُسْقَوْنَ مِن رَّحِيقٍۢ مَّخْتُومٍ

তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।

83:26

خِتَٰمُهُۥ مِسْكٌۭ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ

তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।

83:27

وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ

তার মিশ্রণ হবে তসনীমের পানি।

83:28

عَيْنًۭا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ

এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।

83:29

إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ

যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।

83:30

وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ

এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।

83:31

وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ

তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।

83:32

وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ

আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।

83:33

وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ

অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।

83:34

فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ

আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।

83:35

عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ

সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,

83:36

هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ

কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?

সূরা Al-Mutaffifin সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-Mutaffifin-এ কতটি আয়াত আছে?
সূরা Al-Mutaffifin (প্রতারণা) কুরআনের 83তম অধ্যায় এবং এতে 36টি আয়াত রয়েছে।
সূরা Al-Mutaffifin কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-Mutaffifin একটি মাক্কী সূরা, কুরআনের 83তম অধ্যায়।
সূরা Al-Mutaffifin কী সম্পর্কে?
সেই প্রতারকদের নিন্দা করে যারা নিজেদের জন্য পূর্ণ মাপ দাবি করে কিন্তু অন্যদের ওজন ও মাপ দেওয়ার সময় কম দেয়।