سُورَةُ الانشِقَاقِ

Al-Inshiqaaqবিদীর্ণকরণ

মাক্কী
25টি আয়াত~5 মিনিট۩

পৃথিবীকে সমতল করে বিছিয়ে দেওয়া এবং তার ভেতরে যা কিছু আছে তা বাইরে ফেলে দিয়ে, তার রবের নির্দেশে খালি হয়ে যাওয়ার চিত্র আঁকে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

84:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ

যখন আকাশ বিদীর্ণ হবে,

84:2

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত

84:3

وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ

এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।

84:4

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।

84:5

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।

84:6

يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَٰقِيهِ

হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।

84:7

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ

যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে

84:8

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا

তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

84:9

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا

এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে

84:10

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ

এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,

84:11

فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا

সে মৃত্যুকে আহবান করবে,

84:12

وَيَصْلَىٰ سَعِيرًا

এবং জাহান্নামে প্রবেশ করবে।

84:13

إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا

সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।

84:14

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ

সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।

84:15

بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا

কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।

84:16

فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ

আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার

84:17

وَٱلَّيْلِ وَمَا وَسَقَ

এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে

84:18

وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ

এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,

84:19

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍۢ

নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।

84:20

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?

84:21۩

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩

যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।

84:22

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ

বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।

84:23

وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ

তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।

84:24

فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।

84:25

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ

কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

সূরা Al-Inshiqaaq সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-Inshiqaaq-এ কতটি আয়াত আছে?
সূরা Al-Inshiqaaq (বিদীর্ণকরণ) কুরআনের 84তম অধ্যায় এবং এতে 25টি আয়াত রয়েছে।
সূরা Al-Inshiqaaq কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-Inshiqaaq একটি মাক্কী সূরা, কুরআনের 84তম অধ্যায়।
সূরা Al-Inshiqaaq কী সম্পর্কে?
পৃথিবীকে সমতল করে বিছিয়ে দেওয়া এবং তার ভেতরে যা কিছু আছে তা বাইরে ফেলে দিয়ে, তার রবের নির্দেশে খালি হয়ে যাওয়ার চিত্র আঁকে।