سُورَةُ البُرُوجِ

Al-Buroojনক্ষত্রপুঞ্জ

মাক্কী
22টি আয়াত~4 মিনিট

“গর্তের অধিবাসীদের” সম্মান জানায়—সেসব মুমিন যাদের ঈমান ত্যাগ করতে অস্বীকার করায় জ্বলন্ত পরিখায় নিক্ষেপ করা হয়েছিল।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

85:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ

শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,

85:2

وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ

এবং প্রতিশ্রুত দিবসের,

85:3

وَشَاهِدٍۢ وَمَشْهُودٍۢ

এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়

85:4

قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ

অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,

85:5

ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ

অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;

85:6

إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌۭ

যখন তারা তার কিনারায় বসেছিল।

85:7

وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌۭ

এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।

85:8

وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ

তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,

85:9

ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ

যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।

85:10

إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ

যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,

85:11

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ

যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।

85:12

إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ

নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।

85:13

إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ

তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।

85:14

وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ

তিনি ক্ষমাশীল, প্রেমময়;

85:15

ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ

মহান আরশের অধিকারী।

85:16

فَعَّالٌۭ لِّمَا يُرِيدُ

তিনি যা চান, তাই করেন।

85:17

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ

আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?

85:18

فِرْعَوْنَ وَثَمُودَ

ফেরাউনের এবং সামুদের?

85:19

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍۢ

বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।

85:20

وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ

আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।

85:21

بَلْ هُوَ قُرْءَانٌۭ مَّجِيدٌۭ

বরং এটা মহান কোরআন,

85:22

فِى لَوْحٍۢ مَّحْفُوظٍۭ

লওহে মাহফুযে লিপিবদ্ধ।

সূরা Al-Burooj সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-Burooj-এ কতটি আয়াত আছে?
সূরা Al-Burooj (নক্ষত্রপুঞ্জ) কুরআনের 85তম অধ্যায় এবং এতে 22টি আয়াত রয়েছে।
সূরা Al-Burooj কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-Burooj একটি মাক্কী সূরা, কুরআনের 85তম অধ্যায়।
সূরা Al-Burooj কী সম্পর্কে?
“গর্তের অধিবাসীদের” সম্মান জানায়—সেসব মুমিন যাদের ঈমান ত্যাগ করতে অস্বীকার করায় জ্বলন্ত পরিখায় নিক্ষেপ করা হয়েছিল।