سُورَةُ الطَّارِقِ

At-Taariqপ্রভাতী তারা

মাক্কী
17টি আয়াত~3 মিনিট

বিদীর্ণকারী রাতের তারার শপথ করে, এবং উল্লেখ করে যে মানুষকে সবেগে নির্গত এক তরল থেকে সৃষ্টি করা হয়েছে ()।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

86:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।

86:2

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ

আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

86:3

ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ

সেটা এক উজ্জ্বল নক্ষত্র।

86:4

إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ

প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

86:5

فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ

অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

86:6

خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ

সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।

86:7

يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ

এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।

86:8

إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ

নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

86:9

يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ

যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,

86:10

فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ

সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।

86:11

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ

শপথ চক্রশীল আকাশের

86:12

وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ

এবং বিদারনশীল পৃথিবীর

86:13

إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ

নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।

86:14

وَمَا هُوَ بِٱلْهَزْلِ

এবং এটা উপহাস নয়।

86:15

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا

তারা ভীষণ চক্রান্ত করে,

86:16

وَأَكِيدُ كَيْدًۭا

আর আমিও কৌশল করি।

86:17

فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا

অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

সূরা At-Taariq সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা At-Taariq-এ কতটি আয়াত আছে?
সূরা At-Taariq (প্রভাতী তারা) কুরআনের 86তম অধ্যায় এবং এতে 17টি আয়াত রয়েছে।
সূরা At-Taariq কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা At-Taariq একটি মাক্কী সূরা, কুরআনের 86তম অধ্যায়।
সূরা At-Taariq কী সম্পর্কে?
বিদীর্ণকারী রাতের তারার শপথ করে, এবং উল্লেখ করে যে মানুষকে সবেগে নির্গত এক তরল থেকে সৃষ্টি করা হয়েছে (86:6)।