سُورَةُ الأَعۡلَىٰ

Al-A'laaসর্বোচ্চ

মাক্কী
19টি আয়াত~4 মিনিট

নবী জুমা ও ঈদের নামাজে এটি তিলাওয়াত করতে ভালোবাসতেন; এটি শুরু হয়, “তোমার সর্বোচ্চ রবের নামের মহিমা ঘোষণা করো।”

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

87:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى

আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন

87:2

ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ

যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

87:3

وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ

এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন

87:4

وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ

এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,

87:5

فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ

অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।

87:6

سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ

আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না

87:7

إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ

আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।

87:8

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ

আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।

87:9

فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ

উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,

87:10

سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ

যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,

87:11

وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى

আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,

87:12

ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ

সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।

87:13

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ

অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।

87:14

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ

নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়

87:15

وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।

87:16

بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,

87:17

وَٱلْءَاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ

অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

87:18

إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ

এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;

87:19

صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ

ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।

সূরা Al-A'laa সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-A'laa-এ কতটি আয়াত আছে?
সূরা Al-A'laa (সর্বোচ্চ) কুরআনের 87তম অধ্যায় এবং এতে 19টি আয়াত রয়েছে।
সূরা Al-A'laa কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-A'laa একটি মাক্কী সূরা, কুরআনের 87তম অধ্যায়।
সূরা Al-A'laa কী সম্পর্কে?
নবী জুমা ও ঈদের নামাজে এটি তিলাওয়াত করতে ভালোবাসতেন; এটি শুরু হয়, “তোমার সর্বোচ্চ রবের নামের মহিমা ঘোষণা করো।”