سُورَةُ الغَاشِيَةِ

Al-Ghaashiyaসর্বগ্রাসী

মাক্কী
26টি আয়াত~5 মিনিট

জাহান্নামিদের অবনত মুখগুলোকে সৌভাগ্যবানদের উজ্জ্বল মুখগুলোর সঙ্গে তুলনা করে, এরপর উট, আকাশ, পর্বত ও পৃথিবীকে নিদর্শন হিসেবে নির্দেশ করে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

88:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ

আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?

88:2

وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ

অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,

88:3

عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ

ক্লিষ্ট, ক্লান্ত।

88:4

تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ

তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।

88:5

تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ

তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।

88:6

لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ

কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।

88:7

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ

এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।

88:8

وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ

অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,

88:9

لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ

তাদের কর্মের কারণে সন্তুষ্ট।

88:10

فِى جَنَّةٍ عَالِيَةٍۢ

তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।

88:11

لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًۭ

তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।

88:12

فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ

তথায় থাকবে প্রবাহিত ঝরণা।

88:13

فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ

তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।

88:14

وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ

এবং সংরক্ষিত পানপাত্র

88:15

وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ

এবং সারি সারি গালিচা

88:16

وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ

এবং বিস্তৃত বিছানো কার্পেট।

88:17

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?

88:18

وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ

এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?

88:19

وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ

এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?

88:20

وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ

এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?

88:21

فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ

অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,

88:22

لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ

আপনি তাদের শাসক নন,

88:23

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,

88:24

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ

আল্লাহ তাকে মহা আযাব দেবেন।

88:25

إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ

নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,

88:26

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم

অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।

সূরা Al-Ghaashiya সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-Ghaashiya-এ কতটি আয়াত আছে?
সূরা Al-Ghaashiya (সর্বগ্রাসী) কুরআনের 88তম অধ্যায় এবং এতে 26টি আয়াত রয়েছে।
সূরা Al-Ghaashiya কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-Ghaashiya একটি মাক্কী সূরা, কুরআনের 88তম অধ্যায়।
সূরা Al-Ghaashiya কী সম্পর্কে?
জাহান্নামিদের অবনত মুখগুলোকে সৌভাগ্যবানদের উজ্জ্বল মুখগুলোর সঙ্গে তুলনা করে, এরপর উট, আকাশ, পর্বত ও পৃথিবীকে নিদর্শন হিসেবে নির্দেশ করে।