سُورَةُ الفَجۡرِ

Al-Fajrভোর

মাক্কী
30টি আয়াত~6 মিনিট

ঊষার শপথ করে এবং “প্রশান্ত আত্মাকে” তার রবের কাছে সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে ফিরে আসার আমন্ত্রণ দিয়ে শেষ হয় ()।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

89:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْفَجْرِ

শপথ ফজরের,

89:2

وَلَيَالٍ عَشْرٍۢ

শপথ দশ রাত্রির, শপথ তার,

89:3

وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ

যা জোড় ও যা বিজোড়

89:4

وَٱلَّيْلِ إِذَا يَسْرِ

এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে

89:5

هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌۭ لِّذِى حِجْرٍ

এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।

89:6

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,

89:7

إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ

যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং

89:8

ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ

যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি

89:9

وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ

এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।

89:10

وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ

এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে

89:11

ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ

যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।

89:12

فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ

অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।

89:13

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ

অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।

89:14

إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ

নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।

89:15

فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ

মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।

89:16

وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ

এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।

89:17

كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ

এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।

89:18

وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।

89:19

وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًۭا لَّمًّۭا

এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল

89:20

وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّۭا جَمًّۭا

এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।

89:21

كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّۭا دَكًّۭا

এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে

89:22

وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّۭا صَفًّۭا

এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন,

89:23

وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍۢ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ

এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?

89:24

يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى

সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!

89:25

فَيَوْمَئِذٍۢ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌۭ

সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।

89:26

وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌۭ

এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।

89:27

يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ

হে প্রশান্ত মন,

89:28

ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةًۭ مَّرْضِيَّةًۭ

তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।

89:29

فَٱدْخُلِى فِى عِبَٰدِى

অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।

89:30

وَٱدْخُلِى جَنَّتِى

এবং আমার জান্নাতে প্রবেশ কর।

সূরা Al-Fajr সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-Fajr-এ কতটি আয়াত আছে?
সূরা Al-Fajr (ভোর) কুরআনের 89তম অধ্যায় এবং এতে 30টি আয়াত রয়েছে।
সূরা Al-Fajr কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-Fajr একটি মাক্কী সূরা, কুরআনের 89তম অধ্যায়।
সূরা Al-Fajr কী সম্পর্কে?
ঊষার শপথ করে এবং “প্রশান্ত আত্মাকে” তার রবের কাছে সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে ফিরে আসার আমন্ত্রণ দিয়ে শেষ হয় (89:27–28)।