سُورَةُ البَلَدِ

Al-Baladনগরী

মাক্কী
20টি আয়াত~4 মিনিট

পবিত্র নগরী মক্কার শপথ করে, এবং সৎকর্মের খাড়া উঁচু পথ বর্ণনা করে: দাস মুক্ত করা ও ক্ষুধার্তকে খাওয়ানো।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

90:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ

আমি এই নগরীর শপথ করি

90:2

وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ

এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।

90:3

وَوَالِدٍۢ وَمَا وَلَدَ

শপথ জনকের ও যা জন্ম দেয়।

90:4

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ

নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।

90:5

أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ

সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?

90:6

يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا

সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।

90:7

أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ

সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

90:8

أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ

আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,

90:9

وَلِسَانًۭا وَشَفَتَيْنِ

জিহবা ও ওষ্ঠদ্বয় ?

90:10

وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ

বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।

90:11

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ

অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।

90:12

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ

আপনি জানেন, সে ঘাঁটি কি?

90:13

فَكُّ رَقَبَةٍ

তা হচ্ছে দাসমুক্তি

90:14

أَوْ إِطْعَٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ

অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।

90:15

يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ

এতীম আত্বীয়কে

90:16

أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ

অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে

90:17

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ

অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।

90:18

أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ

তারাই সৌভাগ্যশালী।

90:19

وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ

আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।

90:20

عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ

তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।

সূরা Al-Balad সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-Balad-এ কতটি আয়াত আছে?
সূরা Al-Balad (নগরী) কুরআনের 90তম অধ্যায় এবং এতে 20টি আয়াত রয়েছে।
সূরা Al-Balad কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-Balad একটি মাক্কী সূরা, কুরআনের 90তম অধ্যায়।
সূরা Al-Balad কী সম্পর্কে?
পবিত্র নগরী মক্কার শপথ করে, এবং সৎকর্মের খাড়া উঁচু পথ বর্ণনা করে: দাস মুক্ত করা ও ক্ষুধার্তকে খাওয়ানো।