سُورَةُ اللَّيۡلِ

Al-Lailরাত্রি

মাক্কী
21টি আয়াত~4 মিনিট

উদার, আল্লাহভীরু দাতা এবং আত্মতুষ্ট কৃপণের মধ্যে, এবং তাদের জীবন যে দুটি সম্পূর্ণ বিপরীত পথ ধরে তার মধ্যে তুলনা করে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

92:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ

শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,

92:2

وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ

শপথ দিনের, যখন সে আলোকিত হয়

92:3

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ

এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,

92:4

إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ

নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।

92:5

فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ

অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,

92:6

وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ

এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,

92:7

فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ

আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

92:8

وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ

আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়

92:9

وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ

এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,

92:10

فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ

আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

92:11

وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ

যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।

92:12

إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ

আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।

92:13

وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ

আর আমি মালিক ইহকালের ও পরকালের।

92:14

فَأَنذَرْتُكُمْ نَارًۭا تَلَظَّىٰ

অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

92:15

لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى

এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,

92:16

ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ

যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

92:17

وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى

এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,

92:18

ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ

যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।

92:19

وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍۢ تُجْزَىٰٓ

এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।

92:20

إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ

তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।

92:21

وَلَسَوْفَ يَرْضَىٰ

সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।

সূরা Al-Lail সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Al-Lail-এ কতটি আয়াত আছে?
সূরা Al-Lail (রাত্রি) কুরআনের 92তম অধ্যায় এবং এতে 21টি আয়াত রয়েছে।
সূরা Al-Lail কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Al-Lail একটি মাক্কী সূরা, কুরআনের 92তম অধ্যায়।
সূরা Al-Lail কী সম্পর্কে?
উদার, আল্লাহভীরু দাতা এবং আত্মতুষ্ট কৃপণের মধ্যে, এবং তাদের জীবন যে দুটি সম্পূর্ণ বিপরীত পথ ধরে তার মধ্যে তুলনা করে।