سُورَةُ الضُّحَىٰ

Ad-Dhuhaaপূর্বাহ্ন

মাক্কী
11টি আয়াত~2 মিনিট

ওহি স্থগিত হওয়ার পর নবীকে সান্ত্বনা দিতে অবতীর্ণ: “তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, আর তোমাকে অপছন্দও করেন না।”

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

93:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلضُّحَىٰ

শপথ পূর্বাহ্নের,

93:2

وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ

শপথ রাত্রির যখন তা গভীর হয়,

93:3

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।

93:4

وَلَلْءَاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ

আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।

93:5

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ

আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।

93:6

أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ

তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

93:7

وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ

তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।

93:8

وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ

তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।

93:9

فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ

সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;

93:10

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ

সওয়ালকারীকে ধমক দেবেন না।

93:11

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।

সূরা Ad-Dhuhaa সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা Ad-Dhuhaa-এ কতটি আয়াত আছে?
সূরা Ad-Dhuhaa (পূর্বাহ্ন) কুরআনের 93তম অধ্যায় এবং এতে 11টি আয়াত রয়েছে।
সূরা Ad-Dhuhaa কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা Ad-Dhuhaa একটি মাক্কী সূরা — কুরআনের 93তম অধ্যায়।
সূরা Ad-Dhuhaa কী সম্পর্কে?
ওহি স্থগিত হওয়ার পর নবীকে সান্ত্বনা দিতে অবতীর্ণ: “তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, আর তোমাকে অপছন্দও করেন না।”