سُورَةُ التِّينِ

At-Tinডুমুর

মাক্কী
8টি আয়াত~2 মিনিট

ডুমুর ও জলপাইয়ের শপথ করে, এরপর ঘোষণা করে যে আল্লাহ মানুষকে “সর্বোত্তম আকৃতিতে” সৃষ্টি করেছেন ()।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

95:1

بِّسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ

শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,

95:2

وَطُورِ سِينِينَ

এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,

95:3

وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ

এবং এই নিরাপদ নগরীর।

95:4

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍۢ

আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।

95:5

ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ

অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।

95:6

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ

কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।

95:7

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ

অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?

95:8

أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ

আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?

সূরা At-Tin সম্পর্কে

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সূরা At-Tin-এ কতটি আয়াত আছে?
সূরা At-Tin (ডুমুর) কুরআনের 95তম অধ্যায় এবং এতে 8টি আয়াত রয়েছে।
সূরা At-Tin কি মক্কা নাকি মদিনায় অবতীর্ণ হয়েছিল?
সূরা At-Tin একটি মাক্কী সূরা, কুরআনের 95তম অধ্যায়।
সূরা At-Tin কী সম্পর্কে?
ডুমুর ও জলপাইয়ের শপথ করে, এরপর ঘোষণা করে যে আল্লাহ মানুষকে “সর্বোত্তম আকৃতিতে” সৃষ্টি করেছেন (95:4)।